আরও দেখুন
বৃহস্পতিবার খুব বেশি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না, তবে কয়েকটি প্রতিবেদন বেশ উল্লেখযোগ্য। আজ যুক্তরাজ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের জিডিপি এবং শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ হলেও, এগুলোর ফলাফল পাউন্ডের দরপতন থামাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। টানা দুই দিন ধরে মার্কেটে প্রবলভাবে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা বজায় ছিল; তবে এটি যে কেবল যুক্তরাষ্ট্রে প্রকাশিত সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের কারণেই ঘটেছে, তা নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল বেশ ইতিবাচক হলেও, এর ফলে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত অবস্থানে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। অন্যদিকে, ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি বিষয়ক অবস্থানও আগের মতোই হকিশ বা কঠোর রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রে আজ উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না।
বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের ভাষণ এবং ফেডারেল রিজার্ভের কয়েকজন কর্মকর্তাদের বক্তব্য অনুষ্ঠিত হবে। এই সপ্তাহে ক্রিস্টোফার ওয়ালার মন্তব্য করেছিলেন যে, ডিসেম্বরে তিনি ব্যক্তিগতভাবে সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে ভোট দিতে পারেন—যা মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটিয়েছে। যদিও ফেডের অন্য কোনো কর্মকর্তা এই ধারণাকে সমর্থন করেননি, তবুও মার্কিন ডলার ক্রয়ের নতুন ঢেউ তোলার জন্য কেবল ওয়ালারের এই মন্তব্যই যথেষ্ট ছিল। ডিসেম্বরের বৈঠকে ফেডারেল রিজার্ভ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তা বড় কথা নয়; মার্কিন ডলার ক্রয় নতুন কোনো কারণ পাওয়াই ট্রেডারদের কাছে মূল বিষয়। যদি তেমন কোনো কারণ সামনে আসে, তবে সংশ্লিষ্ট উভয় কারেন্সি পেয়ার দ্রুত দরপতনের শিকার হতে পারে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" তা সত্ত্বেও, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে। ইরানও আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী। সুতরাং, এই সংঘাতের অবসান ঘটার সম্ভাবনাও রয়েছে, যার ফলে তাত্ত্বিকভাবে মার্কিন ডলারের চাহিদা হ্রাস পেতে পারে।
চলতি সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। আজ ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই অবস্থান করবে এবং দরপতন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, অন্যদিকে পাউন্ডের ক্ষেত্রে কারেকশনের অংশ হিসেবে দরপতন হচ্ছে। EUR/USD কারেন্সি পেয়ার 1.1104–1.1114 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3259–1.3267 লেভেল থেকে ট্রেড করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।