আরও দেখুন
মঙ্গলবার GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল না, যা ব্রিটিশ পাউন্ডের জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংকেত। গত এক মাস ধরে আমরা বারবার বলে আসছি যে, 1.3150–1.3180 এরিয়াটি একটি শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। দৈনিক এবং সাপ্তাহিক টাইমফ্রেমে দীর্ঘমেয়াদী সাইডওয়েজ চ্যানেলগুলোর লোয়ার বাউন্ডারি এই এরিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং, এই পেয়ারের মূল্য এই রেঞ্জের নিচে নেমে এসে স্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই; দীর্ঘমেয়াদী নিম্নমুখী প্রবণতা গঠনেরও কোনো ভিত্তি নেই। বরং পাউন্ডের মূল্য এই লেভেল থেকে তৃতীয় বা চতুর্থবারের মতো বাউন্স করে টেকনিক্যালভাবে ঊর্ধ্বমুখী হতে পারে। ট্রেডাররা এখনও এমন অনেক বিষয়কে উপেক্ষা করে চলেছে যা মার্কিন ডলারের জন্য প্রতিকূল। মূলত, ট্রেডাররা কেবল একটি বিষয়ের ওপরই প্রতিক্রিয়া দেখাচ্ছে—আর তা হলো ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা হকিশ বা কঠোর হওয়ার প্রত্যাশা। এই ধরনের দৃষ্টিভঙ্গি কতটা যৌক্তিক বা যথার্থ, তা আপনি নিজেই বিচার করে দেখুন। তবে ইউরোর বিপরীতে, পাউন্ডের মূল্য অন্তত মাঝে মাঝে কিছুটা যৌক্তিক মুভমেন্ট প্রদর্শন করছে। আপাতত, দৈনিক বা সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য এই সাইডওয়েজ চ্যানেলগুলো ব্রেকআউট করে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে, অত্যন্ত কার্যকর একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 সাপোর্ট এরিয়া রিবাউন্ড করে, যার ফলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করার সুযোগ পায়। সেই লং পজিশনগুলো আজও প্রাসঙ্গিক রয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। ইউরোর তুলনায় পাউন্ড স্টার্লিংয়ের মূল্য সাধারণত অনেক বেশি যৌক্তিকভাবে মুভমেন্ট প্রদর্শন করে, তাই এই কারেকশন শেষ হওয়ার পর আবারও পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বুধবার, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096–1.3107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য গতকাল 1.3175–1.3180 লেভেল থেকে রিবাউন্ড করায় নতুন ট্রেডাররা লং পজিশন বজায় রাখতে পারে, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। বুধবার যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে। তবে লক্ষণীয় যে, গতকাল দেশটিতে বেকারত্ব সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল—যেটির ফলাফল পাউন্ডের জন্য ইতিবাচকছিল—তা কার্যত উপেক্ষিত হয়েছে। সুতরাং, মুদ্রাস্ফীতির প্রতিবেদনের ফলাফল এই পেয়ারের মূল্যের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। পাউন্ডের মূল্যের মুভমেন্ট সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের চেয়ে বরং টেকনিক্যাল পরিস্থিতির ওপরই বেশি নির্ভর করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।